চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মাস্টার্স ক্রিকেটের ষষ্ঠ আসর চলতি এপ্রিল ২০২৬ এর শেষ সপ্তাহে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে।
চট্টগ্রামের বাছাইকৃত ৮টি (আট) দল (দুই গ্রুপে বিভক্ত করে) নিয়ে এবারের আসর মাঠে গড়াবে। গ্রুপ পর্বের খেলা শেষে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
নিম্নলিখিত নিয়মাবলীর সাথে একমত পোষণকারী দলসমূহকে আগামী ১৭ এপ্রিল ২০২৬ এর মধ্যে নিজস্ব প্যাডে সভাপতি/সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এন্ট্রির আবেদন জমা দেয়ার অনুরোধ জানানো হচ্ছে। নির্ধারিত তারিখের পর কোন দলের অংশগ্রহণের আবেদন গ্রহণ করা হবে না। বিস্তারিত তথ্যের জন্য সরওয়ার হোসাইন বাবু’র (০১৬১৮-০০০৭৮৬) অথবা আজিজুল হক বুলবুলের (০১৮১৩-১৭৩০৩৫) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম:
১। টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য খেলোয়াড়ের বয়স কমপক্ষে ৩৮ বছর হতে হবে। অর্থাৎ ৩০/০৪/১৯৮৮ ইং তারিখ এর পরে জন্মগ্রহণ করা কেউ এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে না।
২। টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী খেলোয়াড়কে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ইতোপূর্বে রেজিস্ট্রেশনভুক্ত থাকতে হবে। (অর্থাৎ, অংশ নিতে আগ্রহী খেলোয়াড়দের প্রথম রেজিস্ট্রেশন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় হতে হবে)
৩। সিজেকেএস আয়োজিত সর্বশেষ লিগ বা টুর্নামেন্টে (২০২৩-২০২৪ মৌসুম) তালিকাভুক্ত কোন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। অর্থাৎ উক্ত খেলোয়াড় খেলতে নামুক না নামুক ক্লাব/দল কর্তৃক সিজেকেএসে প্রদত্ত খেলোয়াড় তালিকায় তার নাম থাকতে পারবে না।
৪। প্রত্যেক ম্যাচে দু’জন করে সুপার-সাব থাকবে। যা টস হওয়ার সাথে সাথে দায়িত্বরত ম্যাচ রেফারি/আম্পায়ারকে কোন দু’জন সুপার-সাব সেটি নিশ্চিত করে দিতে হবে।
৫। খেলোয়াড়, দল বা টুর্নামেন্ট সংক্রান্ত যেকোন বিষয় টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং অংশ নেয়া দলগুলোকে সেটি মানতে হবে।