ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স ক্রিকেটে চিটাগং রয়্যালসের টানা জয়, জিতেছে আগ্রাবাদ মাস্টার্সও

ক্রীড়া প্রতিবেদক

০৬ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স ক্রিকেটে চিটাগং রয়্যালসের টানা জয়, জিতেছে আগ্রাবাদ মাস্টার্সও

ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে চিটাগাং রয়্যালস। তাদের টানা দ্বিতীয় জয়ের দিনে প্রথম জয় পেয়েছে আগ্রাবাদ মাস্টার্সও।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের শনিবারের (৬ জুন) খেলায় চিটাগাং রয়েলস ৩ উইকেটে চিটাগাং মাস্টার্সকে এবং আগ্রাবাদ মাস্টার্স ৩১ রানে হারায় হাক্কানি ক্রিকেট ক্লাবকে।

দিনের প্রথম খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে চট্টগ্রাম মাস্টার্স ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। রিয়াদ মোস্তফা ৩৪, একরাম হক চৌধুরী ২৯ এবং জাহেদুল ইসলাম ১৬ রান করেন।

চিটাগাং রয়েলসের হয়ে শহীদুল্লাহ্ মিঠু ও প্রণব উভয়ই নেন ২টি করে উইকেট।

১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে চিটাগং রয়্যালস ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে অধিনায়ক শাহেদ সাকি ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৪ বলে ২৭ রান করে দলেক জয় এনে দেন। এছাড়া, সাকিবুর রহমান নূর অপরাজিত ৩১ এবং অভি বিশ্বাস ২৩ রান করেন। চট্টগ্রাম মাস্টার্সের হয়ে পিপলু দে ২ উইকেট নেন। 

ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চিটাগং রয়্যালসের শাহেদ সাকি ম্যাচসেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিনিয়র আম্পায়ার ও চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সমাজকল্যাণ সম্পাদক আরিফুল হক।

দিনের অন্য ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে আগ্রাবাদ মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক সুমন সাহা অপরাজিত ৩৪ রান এবং সবুজ নন্দী অপরাজিত ২০ রান করেন। এছাড়া ফায়িম চৌধুরী ১৮ ও একরাম আনোয়ার ৪৪ রানের ইনিংস খেলেন।

হাক্কানি ক্রিকেট ক্লাবের হয়ে আশরাফ, লিটন ও তানিম ১টি করে উইকেট লাভ করেন।

জবাবে হাক্কানি ক্রিকেট ক্লাব ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে আলী নওশাদ ২১, লিটন সাহা অপরাজিত ১৯ এবং আরিফ হোসেন ১৪ রান করেন। আগ্রাবাদের হয়ে সুমন সাহা ৪ উইকেট ও ওমর ফারুক ৩ উইকেট শিকার করেন। 

অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা নির্বাচিত হন আগ্রাবাদ মাস্টার্সের অধিনায়ক সুমন সাহা। তার হাতে পুরষ্কার তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি টি ট্রেডের ম্যানেজার তাসবির হাকিম।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন