ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টিতে হাক্কানীর রোমাঞ্চকর জয়, জিতেছে সিটি কর্পোরেশন মাস্টার্সও

ক্রীড়া প্রতিবেদক

২৭ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টিতে হাক্কানীর রোমাঞ্চকর জয়, জিতেছে সিটি কর্পোরেশন মাস্টার্সও

ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রোমাঞ্চকর জয় পেয়েছে হাক্কানী ক্রিকেট ক্লাব। অন্য ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন মাস্টার্স।

শনিবার (২৭ জুন) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হাক্কানী ক্রিকেট ক্লাব ২ রানে হারায় গতবারের চ্যাম্পিয়ন চিটাগাং রয়েলসকে। দিনের দ্বিতীয় ম্যাচে সিটি করপোরেশন মাস্টার্স ৭১ রানের বড় ব্যবধানে হারায় চট্টগ্রাম লিজেন্ডকে।

দিনের প্রথম ম্যাচে হাক্কানী ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে। দলের হয়ে আরিফ মঈনউদ্দীন সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়া, জহিরুল টিটু ২১, ইমরান হোসেন ১৮, আনসার উদ্দিন আহমেদ ১৭ রান করেন। চিটাগাং রয়্যালসের হয়ে শাহেদ শাকী ও শহীদুল্লাহ মিঠু ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে চিটাগাং রয়্যালস নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয়। বিদ্যুৎ দাস রয়েল সর্বোচ্চ ৩২ এবং সাকিব নুর ২২ রান করেন। হাক্কানী ক্রিকেট ক্লাবের হয়ে লিটন সাহা ২টি, আনসার উদ্দিন আহমেদ ২টি এবং অন্য বোলাররা গুরুত্বপূর্ণ উইকেট ভাগাভাগি করে নেন। ফলে হাক্কানী ক্রিকেট ক্লাব ২ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয়।

ম্যাচসেরা নির্বাচিত হন হাক্কানী ক্রিকেট ক্লাবের আরিফ মঈনউদ্দিন। তার হাতে পুরষ্কার তুলে দেন ইস্পাহানি টি ট্রেডের ম্যানেজার তাসবির হাকিম।

দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাস্টার্স আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান করে। ইকবাল আহমেদ অপরাজিত ৫১, আবদুল আহাদ রিপন ৩৯ এবং সাফদার আলী ৩১ রান করেন। চিটাগাং লিজেন্ডসের হয়ে ইমতিয়াজ উদ্দিন ২টি উইকেট শিকার করেন।

১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগাং লিজেন্ডস ১৫.২ ওভারে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায়। কাওসার শফি ১৮ এবং ইমতিয়াজ উদ্দিন ১২ রান করেন। সিটি কর্পোরেশন মাস্টার্সের হয়ে সিরাজুল ইসলাম ৩টি, মাসুমউদ্দৌলা ২টি এবং পঙ্কজ কান্তি দে ১টি উইকেট নেন। ফলে ৭১ রানের বড় জয় নিশ্চিত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাস্টার্স।

ম্যাচসেরার পুরস্কার পান ইকবাল আহমেদ। তার হাতে পুরষ্কার তুলে দেন সিনিয়র স্কোরার মোহাম্মদুল ইসলাম মাহমুদ।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন