ইস্পাহানি মাস্টার্স ক্রিকেটে রিলায়েন্সের দ্বিতীয় জয়, এবারের শিকার লিজেন্ড

ক্রীড়া প্রতিবেদক

১৩ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেটে রিলায়েন্সের দ্বিতীয় জয়, এবারের শিকার লিজেন্ড

টানা দ্বিতীয় ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়লো রিলায়েন্স স্পোর্টস। ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম ম্যাচে তারা চট্টগ্রাম লিজেন্ডসকে ৩ উইকেটে হারিয়েছে।

চট্টগ্রাম লিজেন্ডসকে ৩ উইকেটে হারিয়েছে রিলায়েন্স স্পোর্টস আয়োজিত এই টুর্নামেন্টে শনিবার (১৩ জুন) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম লিজেন্ডস। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে মো. বেলাল জনি সর্বোচ্চ ২৩ রান করেন। এছাড়া মাহফুজুল হক ২১, কাউসার শফি ও আদনান রিয়াদ উভয়ই ১৮ রান করে যোগ করেন।

রিলায়েন্স স্পোর্টসের বোলার মাহতাব উদ্দিন ৪ ওভারে ২১ রানে ২টি উইকেট শিকার করেন। বেলাল হোসেন, সালাউদ্দিন ও হাফিজুর রহমান নেন একটি করে উইকেট।

১১৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে রিলায়েন্স স্পোর্টস ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে জিয়া উদ্দিন আদিল ৩২, বেলাল হোসেন ২৪, হাফিজুর রহমান ও আবুল হাশে রাজা উভয়ই ১৬ রান করেন। 

চট্টগ্রাম লিজেন্ডসের হয়ে আবুল কালাম আজাদ দুটি করে উইকেট নেন।

অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ২৪ রান করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করায় রিলায়েন্স স্পোর্টসের বেলাল হোসেন ম্যাচসেরার পুরস্কার লাভ করেন। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সিনিয়র আম্পায়ার ওমর ফারুক।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন