স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনাড চট্টগ্রামের ১৬টি একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপের উদ্বোধন হয়েছে।
চট্টগ্রাম মহিলা কমপ্লেক্সর ইনডোর জিমনেসিয়ামে উদ্বোধনী দিনেই সম্পন্ন হয়েছে ১০ ম্যাচ।
দিনের পথম ম্যাচে নাজিমুদ্দিন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে উদীয়মান ক্রিকেট একাডেমি টুর্নামেন্টে শুভসূচনা করে। তবে দ্বিতীয় ম্যাচে এসে তারা হেরে যায় নিও ক্রিকেট একাডেমির কাছে।
তৃতীয় ম্যাচে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি পরাজিত করে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমিকে। চতুর্থ ম্যাচে এসএস ক্রিকেট একাডেমি হারিয়ে দেয় পোর্ট সিটি ক্রিকেট একাডেমিকে।
দিনের পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় নাজিমুদ্দিন ক্রিকেট একাডেমি। তারা পরাজিত করে শতাব্দী ক্রিকেট একাডেমিকে। ষষ্ঠ ম্যাচে আবারও শতাব্দীকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় নিও ক্রিকেট একাডেমি।
সপ্তম ম্যাচে এসে পোর্ট সিটিকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি। অষ্টম ম্যাচে এসে আবারও জয় পায় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি। এবার তারা হারায় এসএসকে।
দিনের নবম ম্যাচে ড্রিম সিএকে হারিয়ে শুভসূচনা করে শাইনিং সিএ। দিনের দশ নম্বর ম্যাচে ব্রাদার্সের কাছে হেরে যায় মিলেনিয়াম।
ম্যাচ সেরা জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির খেলোয়াড় হাবিব খানের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি তপন দত্ত। ম্যাচ সেরা নিও ক্রিকেট একাডেমির রায়হানকে পুরষ্কার তুলে দেন অতিথি ফজলে বারি খান রুবেল। এছাড়া, মোমিন, রাজকুমারসহ একাডেমির কোচগণ অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন।
প্রসঙ্গত, বর্ষা মৌসুমে মাঠের অচলাবস্থার কারণে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের অনুশীলন ও ম্যাচ খেলার ধারাবাহিকতা যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী এই ইনডোর একাডেমি কাপ ২০২৬।
এবারের টুর্নামেন্টে স্পন্সর হিসেবে রযেছেন স্পোর্টস বাস্কেট, রনি এন্টারপ্রাইজ, রিজিক ফ্যাশন হাউজ।