চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি - টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ও চট্টগ্রাম বন্দর কর্তপক্ষ।
নিজেদের টানা দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি - টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে রোববার (২১ জুন) সকালে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে নিজেদের ২য় ম্যাচে সিটি করপোরেশন ৭ উইকেটে নোয়াপাড়া লায়ন্স ক্লাবকে পরাজিত করে টানা দুই জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে।
খেলার ম্যান অব দ্যা ম্যাচ সিটি করপোরেশনের খোরশেদ আলম (২ ওভারে ১৮ রানে ৩ উইকেট) এর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য ও নগর জাতীয়তাবাদী ছাত্র দলের আহবায়ক কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনাস।
স্কোর : নোয়াপাড়া লায়ন্স ক্লাব - ৬০ (৯.৫), সিটি করপোরেশন - ৬৩/৩ (১০.১)
দিনের ২য় খেলায় চট্টগ্রাম বন্দর কর্তপক্ষ ৫ উইকেটে চন্দনাইশ উপজেলাকে পরাজিত করে।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ বন্দর কর্তৃপক্ষ দলের মোহাম্মদ মাহিম এর হাতে পুরস্কার তুলে দেন মহানগর ছাত্র দলের আহবায়ক সাইফুল আলম ও চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জালাল উদ্দীন।
স্কোর : চন্দনাইশ উপজেলা - ১২৯/৬ (২০), চট্টগ্রাম বন্দর কর্তপক্ষ - ১৩৩/৫ (১৯.২)।