টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন পিএসজি

ক্রীড়া প্রতিবেদক

৩১ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন পিএসজি

দশ বছর আগে ২০১৬ সালে মিলানে রিয়াল মাদ্রিদ–আতলেতিকো মাদ্রিদের ফাইনাল অতিরিক্ত আধা ঘণ্টা পেরিয়ে টাইব্রেকারে গিয়ে শেষ হয়েছিল। এরপর প্রতিবছরই খেলার ফল নির্ধারণ হয়ে গিয়েছিল নির্ধারিত সময়েই।

এক দশক পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আবারও নব্বই মিনিট পার হতে দেখল আজ। বুদাপেস্টে পিএসজি–আর্সেনালের এই লড়াইও থামল টাইব্রেকার নামের স্নায়ু পরীক্ষাতেই। তাতে শেষ পর্যন্ত ৪–৩ গোলে জিতেছে পিএসজি। এ নিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপসেরার ট্রফি জিতল ফরাসি ক্লাবটি।

এর আগে দুই দলের নব্বই মিনিট ও অতিরিক্ত আধা ঘণ্টার খেলা ১–১ সমতায় শেষ হয়।

কাই হাভার্টজের দুর্দান্ত এক গোলে আর্সেনাল শুরুতেই এগিয়ে যায়। প্রথমার্ধে লিড ধরে রাখে তারা। দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে সমতা এনেছিলেন উসমান দেম্বেলে।

এরপর ম্যাচের বাকি সময়ে গোলের দেখা পায়নি কোন দলই।

টাইব্রেকারে আর্সেনাল দু'টি শট গোল পোস্টের বাইরে মারে। তাদের কিপার পিএসজির একটি শট ঠেকিয়ে দিতে পারলেও ঠেকিয়ে রাখতে পারেনি শিরোপাজয়।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন